সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পালিয়ে বিয়ে, পরদিনই পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

news-image

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে পালিয়ে বিয়ের পরদিন গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাকসুদুর রহমান জিমাম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পান্ডারগাও ইউনিয়নের পলিরচর গ্রামের আকবর আলীর পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়।

মৃত মাকসুদুর রহমান জিমাম সুনামগঞ্জ সদর থানার আরফিন নগর গ্রামের মো. মুজিবুর রহমানের ছেলে। তিনি ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে পরিবারের সঙ্গেই থাকতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাকসুদুর রহমান জিমামের সঙ্গে ছাতক থানার পাটিরভাগ গ্রামের আব্দুল মছব্বিবের মেয়ে তাছলিমা বেগমের (১৮) প্রেমের সম্পর্ক ছিল। গত বৃহস্পতিবার ভোররাতে জিমাম তাছলিমাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ওইদিন সকাল ১০টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের একজন ইমাম তাদের বিয়ে পড়ান। বিয়ে শেষে নবদম্পতি ডাবর এলাকা থেকে নৌকাযোগে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের পলিরচড় গ্রামের মৃত মোশাহিত আলীর ছেলে নৌকার মাঝি আমির আলীর বাড়িতে যান।

পরের দিন শুক্রবার রাতের খাওয়া দাওয়া শেষে ৮টার সময় আমির আলীর প্রতিবেশী আকবর আলীর পুকুরের ঘাটে গোসল করতে যায় জিমাম। গোসল শেষে ঘাটে উঠার সময় আবার হোঁচট খেয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এ সময় তার সঙ্গে থাকা আমির আলীর ছেলে মার্জানের চিৎকারে আশপাশের লোকজন এসে পুকুরের পানিতে খোঁজাখুজি করেন। পরে রাত ৯টার দিকে জিমামের লাশ পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল ধর জানান, থানার এসআই মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা