,

স্টিম কবাব

news-image

চেনা খাবারের অচেনা স্বাদ পেতে কে না চান। অনেকেই ভাবছেন তো, পাউরুটি দিয়ে আবার নতুন কী বানানো যেতে পারে। একটু মাথা খাটালেই পাউরুটি দিয়ে বানিয়ে নিতে পারেন কবাব। মাংসের কবাব তো অনেক খেয়েছেন। নতুন কিছুর স্বাদ পেতে বানিয়ে ফেলুন স্টিম কবাব। রইল প্রণালী।

উপকরণ

মাংসের কিমা: আধ কেজি

পাউরুটি: দুই টুকরো

পেঁয়াজবাটা: তিন টেবিল চামচ

আদা বাটা: আধ টেবিল চামচ

কবাব মশলা: এক টেবিল চামচ

কাঁচামরিচ বাটা: এক টেবিল চামচ

লবন এক চা চামচ

মাখন: প্রয়োজন মতো

প্রণালী

প্রথমে গরম পানিতে পাউরুটিগুলি ভিজিয়ে নিন।

এ বার পাউরুটির টুকরোগুলি কিমার সঙ্গে চটকে নিন।

এই মিশ্রণটির মধ্যে মাখন বাদে বাকি সব উপকরণ দিয়ে মিশিয়ে কিছু ক্ষণ রেখে দিন।

ঘণ্টা দু’য়েক বাদে মিশ্রণটি থেকে ছোট ছোট কবাবের আকারে গড়ে নিন।

একটি অ্যালুমিনিয়াম ফয়েলে মাখন মাখিয়ে তাতে কবাবগুলি ভরে মুড়িয়ে নিন।

একটি পাত্রে পানি ফুটতে দিন। ফুটে উঠলে মুড়িয়ে রাখা অ্যালুমিনিয়ামের ফয়েলটি তাতে দিয়ে ঢেকে দিন।

২০ মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি স্টিম কবাব। সকাল কিংবা সন্ধ্যার নাস্তায় পরিবেশন করুন এই সুস্বাদু ও স্বাস্থ্যকর পদটি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না