,

হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ২১ হাজার হাজি

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালন শেষে ২০ হাজার ৭৭৪ জন হাজি দেশে ফিরেছেন। শুক্রবার (২২ জুলাই) দিনগত রাত ২টায় হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ৫৬টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন এসব হাজি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২৪টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ২৭টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি।

এদিকে হজে গিয়ে এ বছর বাংলাদেশি ২৩ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ১৬ জন, নারী সাতজন।

৮ জুলাই পবিত্র হজ পালিত হয়েছে। এবার বিদেশ থেকে সাড়ে আট লাখসহ মোট ১০ লাখ মুসুল্লিকে নিয়ে হজ অনুষ্ঠিত হয়। ২০১৯ সালে সারাবিশ্ব থেকে প্রায় ২৫ লাখ মুসুল্লি হজে অংশ নিয়েছিলেন। কিন্তু এরপর করোনাভাইরাসের কারণে হজযাত্রীর সংখ্যা কমাতে বাধ্য হন সৌদি হজ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান তারা। এরমধ্যে বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইনসের ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে পাঁচ হাজার ৮৬৪ জন হজযাত্রী সৌদি গিয়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না