,

বিশ্বে যুদ্ধের কারণে জ্বালানি তেলের মূল্য বেড়েছে: শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আমাদের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও বিশ্বে যুদ্ধের কারণে জ্বালানি তেলের মূল্য অসম্ভব বেড়ে গেছে বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এখন বেশি দামে তেল কিনে বিদ্যুৎ উৎপাদন করলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়তে পারে।

শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েন মন্ত্রী।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ব যখন বলছে সামনে খারাপ দিন আসতে পারে, তখন মানবতার নেত্রী শেখ হাসিনা দেশের মানুষের কথা চিন্তা করে একটু বিদ্যুৎ সাশ্রয়ী হতে বলেছেন। সেই কারণেই সুনির্দিষ্ট সময়ের জন্য সারা দেশে পালাক্রমে লোডশেডিং হচ্ছে।

বিএনপির আমলে মাঝে মাঝে হঠাৎ বিদ্যুৎ আসত উল্লেখ করে ড. দীপু মনি বলেন, এখন গ্রামেগঞ্জে ঘরে ঘরে বিদ্যুতের চাহিদা বেড়েছে। ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হচ্ছি।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। এরপর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা সুলতানা পপি, সদস্য রেমন্ড আরেং, সাবেক শিল্প ও বাণিজ্য সম্পাদক আবদুছ ছাত্তার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কদ্দুস, জেলা আওয়ামী লীগের সদস্য মো. হাবিবুর রহমান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য