,

শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ দমনে সেনা অভিযান

news-image

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সরিয়ে দিতে শক্তি প্রয়োগ করেছে নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে শুরু করা হয়েছে বিক্ষোভকারীদের তাঁবু সরিয়ে নেওয়ার কাজ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

খবরে বলা হয়, শত শত সেনা ও পুলিশ কমান্ডো এ অভিযানে অংশ নেয়।

এদিকে বিবিসির এক সাংবাদিককে পোটানো হয়েছে বলে জানানো হয় খবরে। এ সময় এক সেনা তার কাছে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সেখানে থাকা ভিডিও মুছে দিয়েছেন।

রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এ ঘটনা ঘটল।

এর আগে দেশটির সাবেক তীব্র বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যান। এর পর ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নেন রনিল। পরে তাকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেয় পার্লামেন্ট।

রনিল—সাবেক প্রধানমন্ত্রী, যদিও তিনি জনগণের কাছে খুব একটা জনপ্রিয় নন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু বিক্ষোভকারীরা এতে দমেননি। তবে কিছু বিক্ষোভকারী বলছেন, তারা রনিলকে একটি সুযোগ দেবেন।

অর্থনৈতিক সংকটকে ঘিরে শ্রীলঙ্কায় বহুদিন ধরে বিক্ষোভ চলছে। অনেকের অভিযোগ, রাজাপাকসের প্রশাসনের বিরুদ্ধে, যারা দেশের টাকা যথাযথভাবে ব্যবহার করতে পারেনি এবং রনিল এ সমস্যার অংশ। কিন্তু পার্লামেন্ট ভোটে রনিল জয়লাভের পরদিন রাস্তায় সামান্য বিক্ষোভ দেখা গেছে।

শপথ নেওয়ার পর রনিল স্পষ্ট করে বলেছেন যে, সরকার হঠানো বা সরকারি ভবন দখলের মতো পদক্ষেপ গণতন্ত্র নয়। যারা এ ধরনের কাজ করবেন তাদের আইন অনুযায়ী কঠোরভাবে মোকাবিলা করা হবে।

এর পর থেকেই বিক্ষোভকারীদের মধ্যে শঙ্কা কাজ করছিল যে, সরকার এখন বা পরে আন্দোলন দমাতে ধীরে ধীরে অভিযান শুরু করবে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না