শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সানবার্ন দূর করবে আলুর রস

news-image

রোদের তীব্র তাপ ত্বকের জন্য ক্ষতিকর। রোদের তাপের কারণে ত্বকে দেখা যায় সানবার্ন এর সমস্যা। ত্বকে চলে আসে এক ধরনের কালচে ভাব। ত্বক হারিয়ে ফেলে তার কমনীয়তা এবংউজ্জ্বলতা। দিনদিন রুক্ষ হয়ে পরে ত্বক। এমন সময় ত্বকের যত্ন বেশ প্রয়োজন।

রোদের কারণে ত্বকের পোড়া ভাব দূর করতে অবলম্বন করতে পারেন ঘরোয়া পদ্ধতি। ত্বকের কালচে ভাব রোধে সবচেয়ে বেশি সাহায্য করে আলুর রস। সেজন্য প্রথমেই একটি আলু থেকে রস বের করে নিন। এরপর একটি কটন প্যাড অথবা তুলোর বলের সাহায্য আলুর রস ত্বকের কালচে অথবা পোড়া স্থানে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলুন।নিয়মিত ব্যবহারে আপনি বেশ ভালো উপকার পাবেন। চাইলে আলুর রসের সাথে সামান্য লেবুর রস মিশিয়ে নিতে পারেন। এতে করে আরও ভালো উপকৃত হবেন।

রোদের পোড়া দাগ দূর করবে আলুর রসের এবং মুলতানি মাটি। আলুর রসের সাথে মুলতানি মাটি মিশিয়ে ফেইস প্যাক বানিয়ে মুখে লাগিয়ে অপেক্ষা করুন। শুঁকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেইস প্যাক অয়লি স্কিনের জন্য বেশ কার্যকর। ভালো উপকার পেতে সপ্তাহে দু দিন এই ফেইস প্যাক ব্যবহার করুন।

এছাড়া শুষ্ক ত্বকের জন্য আলুর রসের সাথে ১ চা চামচ কাঁচা দুধ এবং সামান্য মধু মিশিয়ে ফেইস প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। এটি ত্বকের রোদের পোড়া দাগ দূর করতে খুব দ্রুত সাহায্য করে।

আলুর রস আর চালের গুঁড়ো দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন ঘরোয়া ফেস স্ক্রাব। এটি ত্বকের জন্য বেশ উপকারি একটি ঘরোয়া ফেস স্ক্রাব। এটি ত্বকের সব ধরণের দাগ দূর করার পাশাপাশি পিগমেনটেশনের সমস্যা দূর করতে সাহায্য করে।

রোদের কালচে ভাব দূর করার পাশাপাশি চোখের নিচের কালচে ভাব দূর করতেও সাহায্য করে আলু। একটি আলু কুচি করে চোখের উপর দিয়ে ২০-২৫ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো উপকার পেতে সপ্তাহে অন্তত ৩ দিন ব্যবহার করুন।

এভাবে নিয়ম মাফিক আলুর রস দিয়ে ঘরোয়া পদ্ধতি অবলম্বনে তৈরি করা ফেইস প্যাক ব্যবহার করে দ্রুতই ফিরে পাবেন আপনার হারিয়ে যাওয়া ত্বকের উজ্জ্বলতা। এছাড়া বিশেষ কিছু সচেতনতা মেনে চলা উচিৎ। বাহিরে যাওয়ার আগে অবশ্যই ত্বকে সানস্ক্রীন ব্যবহার করুন। সাথে ছাতা রাখতে একদমই ভুলবেন না। যতোটা সম্ভব ততটা রোদের হাত থেকে ত্বককে রক্ষা করার চেষ্টা করুন।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের