,

দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব আমার: প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক :প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার মানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব আমারই। মত-ভিন্নতা থাকতে পারে, পথ-ভিন্নতা থাকতে পারে, আদর্শ-ভিন্নতা থাকতে পারে, কিন্তু তারপরও মানুষ মানুষই। মানুষকে আমি মানুষ হিসেবেই দেখি। আর প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বাঁচবে সেটাই আমি চাই।

বৃহস্পতিবার গৃহহীন আরও ২৬ হাজার ২২৯ পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশে সরকারপ্রধান বলেন, সবাইকে আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের কর্মস্থলে খুঁজে দেখেন, একটি মানুষও ভূমিহীন আছে কিনা, গৃহহীন আছে কিনা। অন্যান্য দলেরও যারা তাদেরকেও আমি বলব যে, কারও কাছে যদি একটা খবর থাকে যে, বাংলাদেশের একটি মানুষ ভূমিহীন-গৃহহীন আছে, অবশ্যই আমাদের খবর দেবেন। যেই গৃহহীন থাকবে, দল-মত নির্বিশেষে আমরা তাদেরকেই ঘর করে দেব।

প্রধানমন্ত্রী বলেন, আমরা চাইছি, আমাদের বাংলাদেশে শতভাগ ভূমিহীন-গৃহহীন পুনর্বাসন হবে। প্রত্যেকটা মানুষ তার ঠিকানা পাবে। এটাই আমরা করতে চাচ্ছি।

প্রত্যেক নাগরিকের প্রতি সরকারের দায়িত্বের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমার বাবার সেটাই শিক্ষা যে, এই দেশের মানুষকে আমি সুন্দরভাবে জীবন-জীবিকার ব্যবস্থা করে দিয়ে যেতে চাই। ঘর করে দেব, তাদের ঠিকানা দেব, তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দেব।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য