,

টিকটক ব্যবহারকারীদের ওপর নজরদারির পরামর্শ সংসদীয় কমিটির

news-image

অনলাইন ডেস্ক : ক্ষতিকর দিক বিবেচনায় টিকটক ব্যবহারকারীদের ওপর নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। এজন্য সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে চিঠি দেওয়ার সুপারিশ করেছে কমিটি।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, টিকটকের অপব্যবহার ও ক্ষতিকর দিকগুলো বিবেচনায় এর ব্যবহারকারীদের ওপর নজরদারি বাড়ানোর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে চিঠি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মো. আফছারুল আমীন, সামছুল আলম দুদু, পীর ফজলুর রহমান, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও রুমানা আলী অংশ নেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য