,

ইমাম প্রি-ক্যাডেট স্কুলে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারীদের সংবর্ধনা

news-image

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া কসবায় ইমাম প্রি-ক্যাডেট স্কুলে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারীদের ১৬ জুন মঙ্গলবার বেলা ২ টায় সংবর্ধনা দেয়া হয়। ২০১৫ সালে শাপলা কাব অ্যাওয়ার্ড প্রার্থীদের ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ইমামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক ফারুক আহমেদ এএলটি। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক উপ-কমিশনার এবিএম আবুল হাশেম, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস সম্পাদক নিয়াজ মুহাম্মদ কাজল, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের কো-অর্ডিনেটর আনিছুর রহমান, হোস্টেল সুপার আ: হান্নান, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস সহ-সভাপতি ও জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, কসবা উপজেলা স্কাউট ভারপ্রাপ্ত কমিশনার আয়েশা বেগম ও সাধারণ সম্পাদক আল মামুন ভূইয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: জয়নাল আবেদীন।
অতিথিগণ বলেন, ইমাম প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করে সুনাম অর্জন করে আসছে। এ প্রতিষ্ঠান থেকে এ যাবত ৫৪ জন শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে। তাদের কেউ কেউ ভারত সফরও করেছে।
    অনুষ্ঠানে ২০১৪ সালে শাপলা কাব অর্জনকারী ক্রেস্ট দিয়ে সম্মাননা দেয়া হয়।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ