,

আদালতে হাজিরা দিতে গিয়ে ইয়াবা-গাঁজা-মোবাইল আনলেন হাজতি

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর বন্দি এক হাজতি আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় কারাগারে নিয়ে এসেছে গাঁজা-ইয়াবা ও মোবাইল ফোন।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারা ফটকে ওই হাজতির দেহ তল্লাশি করে সেগুলো জব্দ করে কারা কর্তৃপক্ষ।

বুলবুল ইসলাম নামের ওই ব্যক্তি (হাজতি নম্বর ৫০৮/১৫) তিনটি মামলায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর কারাগারে রয়েছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার মো. তরিকুল ইসলাম বলেন, বুলবুল ইসলামকে সকালে হাজিরা দেওয়ার জন্য ঢাকা জজ কোর্টে পাঠানো হয়। হাজিরা শেষে পুনরায় তাকে কারাগারে ফেরত আনা হয়। এ সময় রুটিন ওয়ার্ক হিসেবে দেহ তল্লাশি করার সময় বুলবুলের পরনের লুঙ্গির ভেতর থেকে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও বলেন, বুলবুল ২০১৫ সাল থেকে কারাগারে রয়েছেন। তার নামে তিনটি মামলা ছিল, যার মধ্যে একটি মামলায় তিনি খালাশ পেয়েছেন। এ ঘটনায় তাকে আলাদা করে রেখা হয়েছে। তার বিরুদ্ধে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য