,

অফিসের সময় কমবে নাকি বাসা থেকে, সিদ্ধান্ত শিগগির

news-image

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিদ্যুৎ সাশ্রয়ে অফিসের সময় কমানো হবে নাকি বাসা থেকে করা হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দ্রুতই নিতে যাচ্ছে সরকার।

সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, অফিসের সময় কমানো হতে পারে। অথবা হতে পারে ওয়ার্কফ্রম হোম। অফিসে যতটুকু না করলেই নয় এমনভাবে বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি চিন্তা করছি। সপ্তাহ খানেকের মধ্যে জানাবো। মানুষের কষ্ট যাতে না হয় সেটা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেবো।

বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কেউ বলছে অফিস সকাল ৯টা থেকে বিকেল ৩টা বা ৪টা পর্যন্ত করতে। তবে এটা এখনও চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন: মসজিদে এসি ব্যবহার বন্ধ

ফরহাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে। যেটা করলে ভালো হয় সেটাই হবে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সিদ্ধান্ত নেবো আমরা। সব বিষয় বিশ্লেষণ করে সঠিক কাজটি করার চেষ্টা করবো।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না