,

দেশের স্বার্থে সব দল নির্বাচনে আসুক: সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন চায় দেশের স্বার্থে সব দল নির্বাচনে আসুক। বিএনপি যদি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নতুন সরকার বা নতুন নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচন করে তাতেও বর্তমান কমিশনের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার রাজধানীর নির্বাচন ভবনে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের সঙ্গে সংলাপে সিইসি এসব কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই। অনুকূল পরিবেশ ও সমতল ভিত্তি তৈরি করতে চাই। একটি জবাবদিহিমূলক দায়িত্বশীল সংসদ দরকার।

ইসলামী ফ্রন্টের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল আজ ইসিতে সংলাপে আসে। তারা ১০টি প্রস্তাব তুলে ধরেন।

এসময় প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও চার কমিশনার উপস্থিত ছিলেন।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছে ইসি। গতকাল রোববার থেকে শুরু হওয়া সংলাপ ৩১ জুলাই পর্যন্ত চলবে। সংলাপে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে ২ ঘণ্টা করে এবং অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ঘণ্টা করে বৈঠক করবে ইসি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য