,

প্রবাসীর কষ্টে কাঁদছে দর্শক

news-image

বিনোদন প্রতিবেদক : নাটকটা দেখে চোখ দিয়ে পানি চলে এসেছে। প্রবাসীদের কষ্ট একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বোঝে না, ভালো থাকুক পৃথিবীর সকল প্রবাসী ভাই ও বোনেরা। প্রবাসীরা আসলেই স্বার্থপর- তারা শুধু পরিবারের জন্য ভাবে, নিজের কথাটা একবারও ভাবে না!’ কথাটি করিম মোল্লা নামের একজন দর্শকের।

এমন অসংখ্য দর্শক এখন কাঁদছে প্রবাসী কামরুল চরিত্রে অপূর্বর অভিনয় দেখে। সিএমভির ব্যানারে নির্মিত ‘আপনজন’ নামের বিশেষ এই নাটকটি রচনা ও নির্মাণ করেছেন মুরসালিন শুভ। যা ১৬ জুলাই উন্মুক্ত হয় ইউটিউব চ্যানেলে। আর মাত্র দুদিনেই এটির ভিউ গড়িয়েছে প্রায় ২০ লাখ! ধারণা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে এটি অতিক্রম করবে কোটির ঘর।

তবে ভিউর চেয়েও লক্ষ্যণীয় বিষয় দর্শক প্রতিক্রিয়া। যার বেশিরভাগই ব্যথিত হয়েছে পরিবারের ছোট ছেলে হয়েও প্রবাসী কামরুলের ত্যাগ এবং বঞ্চিত হওয়ার ঘটনায়। এতে অপূর্বর বিপরীতে আছেন কেয়া পায়েল। আরও অভিনয় করেছেন-সমু চৌধুরী, মারুফ মিঠু প্রমুখ।

‘আপনজন’র গল্পে দেখা যায়, একজন প্রবাসীর মৃত্যুর খবরকে ঘিরে তার আপনজনের হাহাকার ও স্বার্থের গল্প। যেখানে উঠে এসেছে আবেগ-হিংস্রতা পাশাপাশি।

নির্মাতার ভাষ্য, ‘অনেক দিন পর পরিপূর্ণ একটি কাজ করলাম। কাজটি করে যেমন আনন্দ পেয়েছি তেমনি নিজের মেধাটাকেও ঝালাই করতে পেরেছি। আমার প্রযোজক-শিল্পীরাও কাজটি নিয়ে হ্যাপি। প্রকাশের পর দর্শকদের কাছ থেকে দারুণ ফিডব্যাক পাচ্ছি।’

নাটকটি দেখে মনোয়ার হোসেন নামের একজন দর্শক মন্তব্য করেন, ‘এই নাটকটি সমস্ত প্রবাসী ভাই-বোনদের উদ্দেশে উৎসর্গ করা হোক। নাটকটি থেকে প্রবাসীদের বাস্তব শিক্ষা নেওয়া উচিৎ। এগুলোই হচ্ছে আমাদের সমাজে। ধন্যবাদ লেখক ও পরিচালক এমন বাস্তবধর্মী নাটক উপহার দেওয়ার জন্যে।’

দর্শকদের বেশির ভাগ মন্তব্য, নাটকটির সিক্যুয়েল নির্মাণের জন্য। যেখানে তারা প্রবাসী কামরুলকে খুশি ও সুখী দেখতে চান।

 

এ জাতীয় আরও খবর

পেয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে গেলেন দীপু মনি

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন