,

দুর্গা পূজা বিবেচনায় রেখে এসএসসির রুটিন প্রকাশ

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী সপ্তাহে এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ড চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার। রোববার সন্ধ্যায় বাংলাদেশ জার্নালকে এ তথ্য তিনি নিশ্চিত করেন।

তপন কুমার সরকার বলেন, সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। আজ মন্ত্রী মহোদয় এ ঘোষণা দিয়েছেন। আমরা এই পরিপ্রেক্ষিতেই এক সপ্তাহের মধ্যে পরীক্ষার সময় সূচি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবো। ওখান থেকে পাস হওয়ার পর সেই সূচি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এদিকে একাধিক শিক্ষার্থী বাংলাদেশ জার্নালকে জানিয়েছেন, অক্টোবরের দুই তারিখ থেকে শুরু হবে হিন্দু ধর্মের সর্বোবৃহৎ উৎসব দুর্গা পূজা। এ জন্য অনেক পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা সেপ্টেম্বরের শুরুতে নেয়ার দাবি করেছেন। সুপ্রিয়া রায় নামের এক এসএসসি পরীক্ষার্থী বলেন, এসএসসি পরীক্ষা সেপ্টেম্বরের ১০ তারিখে শুরু হলেও পূজার আগে শেষ হয়ে যেত। এজন্য তিনি পরীক্ষার তারিখ আগানোর আহবান জানান। আরেক শিক্ষার্থী বলেন, এসএসসি পরীক্ষা স্থগিত হওয়ার আগে যেমন সূচি ছিল এমন হলে পূজার আগেই পরীক্ষা শেষ করা সম্ভব।

এ বিষয়ে ঢাকা শিক্ষাবোর্ড চেয়ারম্যান বলেন, পূজার মধ্যে অবশ্যই পরীক্ষার আয়োজন করা হবে না। বিষয়টি আমরা মাথায় রাখবো। তবে শিক্ষামন্ত্রী যেহেতু ঘোষণা দিয়েছেন সেকারণে পরীক্ষার তারিখ পরিবর্তনের আর কোনো সুযোগ নেই।

এর আগে আজ সচিবালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মন্ত্রী বলেন, আমরা আগস্টের মাঝামাঝি পরীক্ষা শুরু করতে চেয়েছিলাম। কিন্তু আগস্টের মাঝামাঝি আবারো বন্যার আশঙ্কা আছে। যেকারণে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও এইচএসসি ও সমমান পরীক্ষা নভেম্বরের শুরুতে নেয়া হবে বলে জানান তিনি।

এর আগে সিলেট ও উত্তরাঞ্চলে বন্যার কারণে এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করে সরকার।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থীর অংশ নেবে। সাধারণ নয়টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী পরীক্ষায় বসবে।

এ বছর এসএসসিতে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে না শিক্ষার্থীদের। এসএসসিতে বিভাগভেদে বাংলা, ইংরেজি, গণিত, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা, পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি বিষয়ে পরীক্ষা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য