,

মাহিন্দা ও বাসিল রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

news-image

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার ভাই সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসেকে অনুমতি ছাড়া দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আদেশটি ২৮ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম কলম্বো পোস্ট এ তথ্য জানিয়েছে।

প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়ার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ৫ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

এদিকে অর্থনৈতিক সংকট ঘিরে টালমাটাল শ্রীলঙ্কায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে আজ শুক্রবার শপথ নিলেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

এর আগে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে প্রবল গণবিক্ষোভের মুখে গত মঙ্গলবার রাতে দেশ থেকে পালিয়ে মালদ্বীপ যান। গতকাল বৃহস্পতিবার সেখান থেকে পৌঁছান সিঙ্গাপুরে। গতকালই পদত্যাগপত্র ইমেইল করেন তিনি। আজ সকালে পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

এরপরই রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন। গত ১৩ জুলাই তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ১২ মে শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এর মধ্য দিয়ে ষষ্ঠবারের মতো প্রধানমন্ত্রী হন ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) এই নেতা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য