,

মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ বিতরণ ১৮ জুলাই থেকে

news-image

নিজস্ব প্রতিবেদক : ১২ ধরনের বারকোড দিয়ে মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ছাপানো শেষ হয়েছে। ১৮ জুলাই থেকে মুক্তিযোদ্ধাদের ডিজিটাল এই সনদ বিতরণ করা হবে।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, জাতির লাভের জন্য মুক্তিযোদ্ধাদের পাশাপাশি স্বাধীনতাবিরোধীদের তালিকাও করতে হবে। সংসদ ভবন এলাকায় স্বাধীনতাবিরোধীদের কবর জাতির জন্য কলঙ্কের। এটা সরাতে হবে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বীরপ্রতিক শাহজাহান কবীরের সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডোর এসোসিয়েশনের মহাসচিব অনিল বরণ রায়, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না