,

কনডেন্সড মিল্ক তৈরির রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : কেবল চায়ের সঙ্গেই নয়, কনডেন্সড মিল্ক দরকার হয় বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরির জন্যও। মিষ্টি জাতীয় খাবারকে আরও বেশি সুস্বাদু করতে কাজ করে এটি। বাইরে থেকে কিনে তো খাওয়াই হয়, তবে ঘরে তৈরি করা গেলে সেটি আরও বেশি ভালো। কারণ তাতে অস্বাস্থ্যকর হওয়ার ভয় থাকে না। চলুন জেনে নেওয়া যাক কনডেন্সড মিল্ক তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

গরুর দুধ- আধা লিটার

মাখন- ২ টেবিল চামচ

কর্ন ফ্লাওয়ার- ১/২ চামচ

ADVERTISEMENT

চিনি- ১ কাপ

বেকিং সোডা- ১/৪ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

দুধ মাঝারি আঁচে গরম করুন। প্রথম বলক উঠলে মাখনটুকু দুধের সাথে মিশিয়ে দিন। ১৫/২০ মিনিট পর দুধ ঘন হয়ে এলে অল্প অল্প করে কর্ন ফ্লাওয়ার মিশিয়ে দিন। দুধের পরিমাণ অর্ধেক কিংবা তার কাছাকাছি হয়ে এলে চিনি দিয়ে দিন। ঘন ঘন নাড়ুন যেন নিচে লেগে না যায়। এরপর নামানোর আগে এক চিমটি বেকিং সোডা মিশিয়ে দিন। এবার নামিয়ে ঠান্ডা হতে দিন। মিশ্রণটি ফ্রিজে সংরক্ষণ করুন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না