,

মোটরসাইকেলের কারণেই দুর্ঘটনা বেশি হয়: কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : মোটরসাইকেলের কারণে দুর্ঘটনা বেশি হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

সরকারের পক্ষ থেকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয় ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, কিছু কিছু ক্ষেত্রে সরকারি আদেশ মানা হয়েছিল, আবার কিছু কিছু আদেশ লঙ্ঘন করেও হাইওয়েতে এসেছে মোটরসাইকেল। মোটরসাইকেলের কারণেই দুর্ঘটনা বেশি হয় এবং ছোট ছোট যানগুলো (তিন চাকার) নিয়ন্ত্রণ করা না হলেই সমস্যার সৃষ্টি হয়।

সড়কে মানুষের দুর্ভোগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকিছু একসঙ্গে হয় না। যারা সমালোচনা করেন, বড় বড় কথা বলেন তাদের একটা কাজ দেখান। যে কাজটা বাংলাদেশের মানুষের যানবাহন চলাচল সুবিধা করে দিয়েছে। কোথাও তাদের কোনো দৃশ্যমান কিছু নেই। সামনে মেট্রোরেল দেখবেন, কর্ণফুলী টানেল দেখবেন।

চলতি বছরের ডিসেম্বরে মেট্রোরেল এবং আগামী বছরের শেষ দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মন্ত্রী বলেন, এটা (এক্সপ্রেসওয়ে) আগে ধীরগতি ছিল এখন গতি বেড়েছে। আমরা অর্থায়নের সমস্যাটা দূর করেছি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য