,

ঢাকার আজাদে ‘পরাণ’র দর্শক নেই!

news-image

বিনোদন প্রতিবেদক : এবারের কোরবানি ঈদে মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। ‘দিন দ্য ডে’ এর সর্বোচ্চ দখলে থাকলেও বাকি ২৬ হল এ ‘সাইকো’ আর ‘পরাণ’ মুক্তি পাওয়ার খবর পাওয়া যায়। ঢাকায় সিনেপ্লেক্সগুলোর পাশাপাশি দেশের ১৩৫টি সিনেমা হলে ঈদের নতুন সিনেমার পাশাপাশি পুরোনো সিনেমাও সমান তালে চলতে দেখা গেছে।

ঢাকায় সিনেপ্লেক্সের বাইরে মধুমিতা হল, চিত্রামহল ও গীতে চলছে অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’। অন্যদিকে, অনন্য মামুনের ‘সাইকো’ সাভারে বিলাসে চললেও পরিচালক রায়হান রাফীর ‘পরাণ’ চলতে দেখা গেছে পুরান ঢাকার আজাদ সিনেমা হলে। অন্য সিনেমা হলে আশানুরূপ দর্শক থাকলেও আজাদ হলে তেমন দর্শক চোখে পড়েনি।

আজাদ হলের ব্যবস্থাপক মো. আলাউদ্দিন জানান, ডিসিতে আটজন আর রিয়েল-েএ ১৫ জন দর্শক। সিনেমা ভালো হয়েছে। তবুও কেন দর্শক ফিরছেন না তা নিয়ে হতাশ তিনিও। কোরবানির ঈদে দর্শক কম থাকলেও দ্বিতীয় সপ্তাহের দিকে তাকিয়ে আছেন তারা। কোরবানির ঈদের শাকিব খানের দর্শকও তেমন হয় না। এতে দর্শকের হাতে মোবাইল ফোন চালানোকে দায়ী করেছেন তিনি।

তার এমন কথার পরিপ্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে আজাদ সিনেমার সামনে দীর্ঘ ৩০ বছর যাবৎ পান বিক্রেতা কুমার দে বলেন, এই হলে কোরবানি ঈদেও শাকিব খানের যৌথ প্রযোজনার ‘নবাব’ সিনেমা রিলিজ হয়েছিল। তাতে দর্শককে জায়গা দেওয়া যায়নি। তাহলে এখন কেন দর্শক হবে না? আসলে এই সিনেমা কোনো গ্রেডের সিনেমা হয়নি। নাটকের সিনেমা হয়েছে। এই সিনেমা ভালো হলে তো দর্শক ভিড় করত।

তিনি আরও বলেন, ‘আমি নিজেও সিনেমা প্রথম শোতে পুরো দেখেছি। ঠান্ডা সিনেমা মনে হয়েছে! এমন সিনেমা মূলত ঈদের জন্য নয়। ঈদের সিনেমায় শাকিব খানের তো একটা পকেট দর্শক আছে। তার সিনেমা ঈদে রিলিজ না হওয়ায় বরং হল মালিকরা ক্ষতির সম্মুখীন হন।’ কুমার দে এ-ও বলেন, পার্শ্ববর্তী চিত্রামহলে ‘দিন দ্য ডে’র দর্শক এর থেকে বেশি হয়েছে।’

‘দিন দ্য ডে’তে অনন্ত-বর্ষা, ‘সাইকো’তে পূজা-রোশান, আর ‘পরাণ’ এ মিম-ইয়াশ-রাজ জুটি বেঁধে কাজ করেছেন। তবে দর্শক টানতে দ্বিতীয় সপ্তাহের দিকে তাকিয়ে আছেন এখানকার হল মালিকরা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য