,

ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন শাহরুখ

news-image

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার শাহরুখ খান। বিশ্বে তার কোটি কোটি ভক্ত। বিশেষ দিনগুলোতে শাহরুখের বাড়ি মান্নাতের সামনে ভিড় করেন ভক্তরা। গতকাল রোববার ঈদুল আজহাতেও এর ব্যতিক্রম হয়নি। আর প্রতিবারের মতো শাহরুখও তাদের নিরাশ করেননি। ছেলে আব্রাম খানকে নিয়ে মান্নাতের ব্যালকনিতে হাজির হন এই তারকা। এরপর ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

পরবর্তী সময়ে কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, শাহরুখ খান টি-শার্ট ও নীল প্যান্ট পরা। অন্যদিকে, আব্রাম পরেছিলেন লাল টি-শার্ট ও কালো প্যান্ট।

শাহরুখকে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার ভক্তরা। একজন লিখেছেন, ‘এটা প্রত্যাশা করিনি। আমার দিনটিই বিশেষ করে দিলেন।’ অপর একজন লিখেছেন, ‘চাঁদ দেখা গেছে’। অন্য একজন মন্তব্য করেছেন, ‘ঈদের দিন শাহরুখ ও আব্রাম একসঙ্গে, সোনায় সোহাগা।’

গত কয়েক বছর ধরে সিনেমা থেকে দূরে ছিলেন শাহরুখ। তবে বর্তমানে তার ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। যশ রাজ ফিল্মসের ‘পাঠান’ সিনেমায় অভিনয় করছেন তিনি। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমারের ‘জওয়ান’ সিনেমায় তাকে দেখা যাবে। পাশাপাশি রাজকুমার হিরানির ‘দুনকি’ সিনেমার মাধ্যমে পর্দায় হাজির হবেন শাহরুখ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না