,

১০ লাখের ষাঁড়টি বিক্রি হলো মাত্র ৩ লাখ টাকায়

news-image

নিজস্ব প্রতিবেদক : অবশেষে ১০ লাখ টাকার অস্ট্রেলিয়ান সাদা-কালো ষাঁড়টি বিক্রি হলো ৩ লাখ ৫ হাজার টাকায়। আজ শনিবার সন্ধ্যায় গরুটি কিনে নেন আজিমপুরের বাসিন্দা হাসিবুর রহমান।

জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে আজ শনিবার শেষ হাটে ছোট ও মাঝারি আকৃতির গরুগুলো বেশি বিক্রি হয়েছে। বড় গরুর দিকে মানুষের নজর ছিল কম। যে কারণে গতকাল ১০ লাখ টাকা হাঁকানো গরুটির দাম আজকে কমিয়ে দেন মেহেরপুরের ব্যাপারী রায়হান হোসেন। সবশেষ তিনি জানিয়েছেন, ৪ লাখ টাকা হলেই গরুটি বিক্রি করে দেবেন। চার বছর বয়সী ষাঁড়টার ওজন ৩০ মণ বলে জানিয়েছেন এই ব্যাপারী।

সন্ধ্যায় এক ক্রেতা তিন লাখ টাকায় এই গরু কিনতে চেয়েছিলেন। তিনি এত কম দামে গরু দিতে রাজি হননি। তবে সন্ধ্যার পর আর কেউই দাম জিজ্ঞেস করছেন না দেখে বিচলিত হয়ে পড়েন। তাই এক ক্রেতা ৩ লাখ ৫ হাজার টাকা দাম বলতেই গরু বিক্রি করতে রাজি হয়ে যান এই ব্যাপারী।

রায়হান হোসেন বলেন, কিছুটা ক্ষতি হলেও অনেক কম দামে গরুটা বিক্রি করে দিয়েছি। গরু বিক্রি করতে পেরেছি, এতেই আমি খুশি। বিক্রি করতে না পারলে তো আবার ফেরতই নিয়ে যেতে হতো।

গরুর ক্রেতা হাসিবুর রহমান বলেন, বিকেল থেকে ব্যাপারীর পেছন পেছন ঘুরছিলাম। বেশ কয়েকবার দামও জিজ্ঞেস করেছি। তখন অনেক দাম চেয়েছিলেন তিনি। এখন একটু কম দামে পেয়েছি, তাই দেরি না করে কিনে নিয়েছি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য