শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিদিন সকালে এক কাপ লাল চা কত চমক দিতে পারে

news-image

নিউজ ডেস্ক : হালকা লিকার চা দিয়ে দিন শুরু করে আরাম পাওয়া যায় বেশ। কিন্তু এই পানীয় কি শরীরের জন্য ভাল? না কি রোজ চা খেলে ক্ষতি হতে পারে শরীরের?

চা খাওয়া নিয়ে নানা জনের নানা মত থাকে। কেউ বলেন চা খেলে ক্ষতি হবে। কেউ বা বলেন বিশেষ ভাবে চা খেতে হবে।

কিন্তু রোজ সকালে যদি এক কাপ লাল চা, চিনি ছাড়া খাওয়া যায়, তাতে কী লাভ হতে পারে?

১) সকাল যদি শুরু করা যায় এক কাপ চা দিয়ে, তবে শরীর আর্দ্র থাকবে। সারা দিন অনেক খাটনিও গায়ে লাগবে না।

২) নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট আছে এই পানীয়তে। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে তাই সাহায্য করে লাল চা।

৩) খালি পেটে চা খেলে আরও একটি উপকার হয় শরীরের। খাদ্যানালীতে জমে থাকা সব ধরনের ব্যাক্টেরিয়া দূর হয় সকাল সকাল।

৪) হার্টের সমস্যায় যারা ভুগছেন, তাদের জন্য বেশ কার্যকর এই পানীয়। সকালে এক কাপ লাল চা নানা ভাবে যত্ন নেয় হৃদ্‌যন্ত্রের।

৫) বর্ষায় গলাব্যথা, সর্দি অনেকের লেগেই থাকে। সকালে এক কাপ গরম চা গলায় আরাম দেবে।

৬) বৃষ্টিভেজা সকালে কাজ করার ইচ্ছাও কম থাকে। কিন্তু সকালে এক কাপ চা সতেজ করে শরীর-মন। কাজের ক্ষেত্রে সাহায্য হয়।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের