,

ঈদ স্পেশাল আচারি বিফ ভুনা

news-image

ঈদ মানেই অতিথি আপ্যায়ন। ঈদের দিন চাই পোলাও মাংস আর হরেক করম মজাদার খাবার। পোলাওয়ের সাথে এবারের ঈদে গরুর মাংসের রান্নার আইটেমে রাখতে পারেন ভিন্ন কিছু। সেজন্য খুব সহজেই তৈরি করে নিতে পারেন আচারি বিফ ভুনা।

আসুন জেনে নেই কিভাবে তৈরি করবেন আচারি বিফ ভুনা

আচারি বিফ ভুনা তৈরিতে যা যা লাগবে:

*গরুর মাংস ২ কেজি

*সরিষার তেল

*লবন

* ২টা তেজপাতা

* ১/২ চা চামচ পাঁচফোড়ন গুঁড়া, পাঁচফোড়ণ, জিরা,

*৪–৫ টি শুকনা মরিচ এবং কাঁচা মরিচ

* ১ চা চামচ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া

*১/২ চা চামচ ধনে গুঁড়া

*১ চা চামচ আদা ও রসুন বাটা

* ১/২ চা চামচ সাদা শর্ষেবাটা

*১০ টি আস্ত রসুনের কোয়া

*১ কাপ পেঁয়াজকুচি,

* ১ চা-চামচ টমেটো পেস্ট

* ১/২ কাপ ফেটানো টক দই

* ১/২ চা চামচ লেবুর রস,

* ১/২ কাপ টক আচার

* ১/২ চা চামচ চিনি
প্রস্তুত প্রণালী-

#প্রথমে গরুর মাংস টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিন।

# এরপর টক দই, লবণ, টমেটো পেস্ট দিয়ে মাংস মেরিনেট করে রাখুন ৩০ মিনিট।

# এরপর চুলায় একটি পাত্রে সরিষার তেল গরম কতে এতে শুকনো মরিচ, জিরা, পাঁচফোড়ন এবং তেজপাতা দিয়ে হালকা ভাজুন।

# এরপর এতে পেঁয়াজকুচি দিয়ে দিন। পেয়াজ বাদামি রঙের করে ভেজে নিতে হবে।

# এবার মেরিনেট করা মাংস দিয়ে দিন।

#এখন আস্তে আস্তে বাকি সব বাটা আর গুঁড়া মসলা দিয়ে মাংস ভালো করে কষিয়ে নিন।

# কসানো হয়ে গেলে পরিমাণমতো গরম পানি দিয়ে মাংস রান্না করুন।

# মাংস রান্না হয়ে গেলে এর মাঝে আস্ত রসুনের কোয়া গুলো এর সাথে কাঁচা মরিচ এবং পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে দিয়ে দিন। এরপর দমে রাখুন ১৫ মিনিট।

# ১৫ মিনিট পর নামিয়ে ফেলুন।

# নামানোর আগে লেবুর রস, টক আচার আর চিনি মিশিয়ে আরও ৫ মিনিট রেখে নামিয়ে নিন। ব্যস এইভাবেই তৈরি করে নিতে পারেন মজাদার আচারি বিফ ভুনা। ঈদের দিন পোলাও এর সাথে পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না