,

ট্রেনে শিডিউল বিপর্যয়, ভোগান্তিতে যাত্রীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : ট্রেনের শিডিউল বিপর্যয়ে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে ঈদযাত্রীদের। অধিকাংশ ট্রেনই নির্ধারিত সময়ের দেড় থেকে দুই ঘণ্টা পর স্টেশন ছেড়ে যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কমলাপুর রেলস্টেশন থেকে রাজশাহীর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি আজ শুক্রবার সকাল ৬টায় ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল। কিন্তু শিডিউল বিপর্যয়ের কারণে সকাল ৮টা তেও প্লাটফর্মে এসে পৌঁছায়নি ট্রেনটি। চিলাহাটির উদ্দেশ্যে সকাল ৬টা ৪০ মিনিটে ছাড়ার কথা নীলসাগর এক্সপ্রেসের। সেটিও প্লাটফর্মে আসেনি সকাল সাড়ে ৮টা পর্যন্ত। একই অবস্থা খুলনার উদ্দেশ্যে সকাল ৮টা ১৫ মিনিটের সুন্দরবন এক্সপ্রেসের।

এ ছাড়া সকাল ৮টা ৪৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে কর্ণফুলী কমিউটার ছাড়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে তা প্লাটফর্মে দেখা যায়নি। ফলে অনেক যাত্রীই ভোগান্তিতে পড়েছেন।

শুক্রবার সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, যাত্রীরা ট্রেনের অপেক্ষায় বসে আছেন। কেউ কেউ স্টেশনেই শুয়ে আছেন। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সব ট্রেনই ২ থেকে ৩ ঘণ্টা দেরি করেছে।

যাত্রীদের অভিযোগ, এবার ঈদের আগে-পরে কোনো ট্রেনেরই শিডিউল ঠিক ছিল না। ট্রেনের ফিরতি টিকিট কাটতে লেগেছে দুই দিন আর যেতেও লাগছে দুদিন।

যাত্রী রূপালি আক্তার বলেন, ‘ভোর থেকেই বসে আছি। অসুস্থ হওয়ায় বাসে যেতে পারি না। তাই কষ্ট করে অপেক্ষা করছি। কিন্তু ট্রেনের দেখা নেই।’ তিনি বলেন, দুদিন অপেক্ষা করে ট্রেনের টিকিট কেটেছিলাম। কিন্তু যেতেও কি দুই দিনই লাগবে!

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য