,

মোদির মন্ত্রিসভা থেকে দুই মন্ত্রীর পদত্যাগ

news-image

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বিজেপি নেতা মুখতার আব্বাস নাকভি ও আরপিসি সিং। গতকাল বুধবার তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

আব্বাস নাকভি ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী ও আরপিসি সিং ইস্পাতমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আজ দুজনেরই রাজ্যসভায় সাংসদ পদের মেয়াদ শেষ হচ্ছে।

বুধবার সকালে শেষবারের মতো মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন এই দুই মন্ত্রী। এ সময় তাদের প্রশংসা করেন নরেন্দ্র মোদি।

পদত্যাগের আগে থেকেই অবশ্য আলোচনায় ছিলেন ৬৪ বছর বয়সী আব্বাস নাকভি। তাকে ভারতের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিজেপি মনোনীত করতে পারে বলে গুঞ্জন রয়েছে।

এদিকে, মন্ত্রীর পদ থেকে পদত্যাগের আগে তিনি বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট জে পি নাড্ডার সঙ্গে দেখা করেন। এতে করে ওই গুঞ্জন ঘিরে আলোচনা আরও জোরালো হয়েছে।

গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে সংখ্যালঘুদের কোনো প্রতিনিধিকে বসানোর সিদ্ধান্ত নেবে বিজেপি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য