,

পাটুরিয়ায় ফেরিগুলো অলস সময় পার করছে

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদযাত্রায় যাত্রী ও যানবাহনের চাপ কম থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরিগুলো অলস সময় পার করছে। যাত্রীদের চাপ কম থাকায় সহজেই সাধারণ পণ্যবোঝাই ট্রাক পার হচ্ছে এই নৌপথে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় এমন চিত্রের দেখা মেলে।

অধিকাংশ ফেরিতে দেখা যায়, চার থেকে পাঁচটি যাত্রীবাহী পরিবহন, দু-একটি ছোট গাড়ি (প্রাইভেটকার) এবং বেশিরভাগ অংশেই ছিল পণ্যবোঝাই ট্রাক। ঘাট এলাকায় অপেক্ষমাণ কোনো যানবাহনের সারি নেই, তবে দুপুরের দিকে যাত্রী ও যানবাহনের কিছু চাপ পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরিঘাটের বাণিজ্য বিভাগের এজিএম আব্দুল সালাম বলেন, পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের চাপ না থাকায় ফেরিগুলো অলস বসে থাকছে। দৌলতদিয়া ঘাট থেকে ফেরিগুলো আসছে অধিকাংশই ফাঁকা। হয়তো আজ দুপুরের পর থেকে আগামীকাল দুপুর পর্যন্ত কিছুটা যাত্রী ও যানবাহনের চাপ থাকতে পারে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২১টি ফেরির মধ্যে ১৮টি চলাচল করছে বাকি ফেরি গুলো যানবাহনের চাপ না থাকায় অলস সময় পার করছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য