,

পদ্মা সেতুতে যানবাহনের চাপ নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। এরই মধ্যে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামে ফিরতে শুরু করেছে শহরের মানুষ। এ কারণে মহাসড়কগুলোতে ঘরমুখী যাত্রীদের পাশাপাশি যানবাহনের চাপও বেড়েছে। তবে পদ্মা সেতু এবং ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এখনো ঘরমুখী যাত্রীদের চাপ দেখা যায়নি।

আজ বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক। এ ছাড়া পদ্মা সেতুতেও যানবাহনের কোনো চাপ নেই।

বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন বলেন, পদ্মা সেতুতে অন্যান্য দিনের মতো আজও যানবাহনের চাপ স্বাভাবিক। ঈদে ঘরমুখী যাত্রীদের সংখ্যা এখনো বেশি হয়নি বলে মনে হয়।

অন্যদিকে, ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়ের যানবাহনের চলাচলও স্বাভাবিক। হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, এক্সপ্রেসওয়েতে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। কোনো চাপ নেই, অতিরিক্ত কোনো যানবাহনও দেখা যাচ্ছে না।

এদিকে, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট যানবাহন পারাপার হয়েছে ১৬ হাজার ৭০৯টি। আর টোল আদায় হয়েছে ২ কোটি ৪২ লাখ ৩ হাজার ৭৫০ টাকা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য