বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ভাষা সৈনিক নিয়ে কুরুচিপূর্ণ লিফলেট প্রকাশের ঘটনায় মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ডা. ওয়াহেদ উদ্দিন ময়না মিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ লিফলেট প্রকাশের ঘটনায় ৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সহকারি কমান্ডার মো. আজিজুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন, হিমু মিয়া (২২), ফারুক মিয়া (৩৪), হানিফ মিয়া (২৩), শাহ জালাল (৫০), আবদুল হান্না (৪৫), কবির (৩৭) ও হানিফ মিয়া (৩৪)। মামলার সব আসামিদের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রাইতলা গ্রামে।
মামলা এজহারে বলা হয়, গত কিছুদিন আগে মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ডা. ওয়াহেদ উদ্দিন ময়না মিয়াকে নিয়ে একটি কুচক্রি মহল মানহানিকর ও কুরুচিপূর্ণ লিফলেট প্রকাশ করে। এ ঘটনায় গত ৪ জুন মামলার বাদী কসবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরির বিষয়টি কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান তদন্ত করছেন। এ ঘটনার পর গত ৫ জুন কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা কমান্ডার যৌথভাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের বিষয়টি জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে গত ৯ জুন আসামিরা মামলার বাদী ও সাক্ষীদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।
এজহারে আরো বলা হয়, মামলার বাদী ও সাক্ষীরা এজহারভুক্ত আসামিদের কসবা উপজেলার বিভিন্ন স্থানে ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ডা. ওয়াহেদ উদ্দিন ময়না মিয়াকে নিয়ে মানহানিকর ও কুরুচিপূর্ণ লিফলেট প্রকাশ করতে দেখেছেন এবং এ নিয়ে তাদের কাছে উপযুক্ত তথ্য-প্রমাণ রয়েছে।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোর্সেদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। অচিরেই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা