,

দেশে ঢুকছে ভারতের পেঁয়াজ

news-image

হিলি প্রতিনিধি : হঠাৎ অস্থিতিশীল দেশের পেঁয়াজের বাজার। কোরবানির ঈদে বাজার স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এরপরই দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানিকারকরা এলসি খোলার কাজ শুরু করেছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ভারত থেকে পাঁচটি ট্রাকে ১২৪ টান পেঁয়াজ হিলি স্থলবন্দর দিয়ে দেশে ঢুকেছে। এই পেঁয়াজ আমদানি করেছে এনি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান।

হিলি স্থলবন্দরের আমদানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ বলেন, ‘মন্ত্রণালয় আমদানির অনুমতিপত্র (আইপি) না দেওয়ায় গত ৫ মে থেকে দেশের সব স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। কোরবানির ঈদে সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বন্দরের অনেক আমদানিকারক আইপি অনুমতি পেয়েছেন। অনুমতি পাওয়ার পর থেকে বিভিন্ন ব্যাংকে এলসি করা হচ্ছে। আজ বিকেল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে, সেই সঙ্গে দামও কমবে।’

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, গত ৫ মে থেকে পেঁয়াজের আইপি ইস্যু বন্ধ ছিল। গতকাল সোমবার থেকে আমদানিকারকদের আইপি দেওয়া শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য