,

বেনাপোল সীমান্তে ২২ নারী-পুরুষ আটক

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তপথে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ২২ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারী দালালকে আটক করতে পারেনি বিজিবি। সোমবার (১৫ জুন) রাত পৌনে ১২টার দিকে ভারত সীমান্তবর্তী বেনাপোল-গাতিপাড়া সড়ক থেকে এদের আটক করা হয়।

আটকদের মধ্যে ১৭ জনের নাম জানা সম্ভব হয়েছে। এরা  হলেন, ঝালকাঠির সুলতানের ছেলে বাবুল (২৮), পিরোজপুরের সুরতের ছেলে সেলিম (২৯), সেলিমের স্ত্রী রহিমা আক্তার (২২), ছেলে শাকিব (০৭), সাতক্ষীরার নিরঞ্জনের ছেলে প্রবীর সাধু (৩০), দুলু মিয়ার ছেলে তরিকুল (৩৮), তরিকুলের স্ত্রী দোলনা বেগম (২৬), নড়াইলের মুনসুরের ছেলে সাকিব খান (২৩), খুলনার রজ্জব মিয়ার ছেলে হাসান মিয়া (২৬), জাফর শেখের ছেলে ইরুন শেখ (৪০), জাফরের স্ত্রী রাশিদা (৩০), মেয়ে সনিয়া (১৪), সানিয়া (১২), খুশি (০৯), শাকিল (০৭), বরিশালের সামাউলের স্ত্রী রাসনা শেখ (২৫) ও মহাসিনের ছেলে কামাল শেখ(২৮)। 

পুলিশ জানায়, ভালো কাজের প্রলোভনে পড়ে এরা বিভিন্ন সময়ে ভারতে গিয়ে বাসা-বাড়ি ও কারখানায় কাজ করতেন। সেখান থেকে দালালের মাধ্যমে বাড়িতে ফেরার সময় বিজিবি সদস্যরা এদের আটক করেছে।আটকদের পরে থানায় সোপর্দ করা হয়েছে।এ বিষয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম  বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে (১১সি) ধারায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে  তাদের  যশোর আদালতে সোপর্দ করা হবে।  

উল্লেখ্য, এ সীমান্তপথে অবৈধ পারাপার ও পাচার বেড়ে যাওয়ায় এ নিয়ে গত  ৪ দিনে ৬৩ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আটক করা হয়েছে। 

অভিযোগ রয়েছে, পাচারকারী ও স্থানীয় দালালদের তালিকা বিজিবি ও পুলিশ সদস্যদের হাতে থাকলেও রহস্যজনক কারণে তাদের কাউকে আটক করা হচ্ছে না।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ