,

বাবা হারালেন শেহতাজ

news-image

বিনোদন প্রতিবেদক : বাবা হারালেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী শেহতাজ। গতকাল সোমবার রাত ২টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার বাবা মো. আবুল হাশেম মিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন শেহতাজের মা শাহীনা খন্দকার।

তিনি বলেন, ‘উনার ডায়াবেটিস ছিল, তবে একদম সুস্থ ছিলেন। সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হন। রাতে আমাদের সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেলেন। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। আমার মেয়েটা বাবা হারা হয়ে গেল।’

শেহতাজের বাবার মৃত্যুতে তাদের পারিবারিক বন্ধু অভিনেতা সাইদ জামান শাওন ফেসবুকে শোক প্রকাশ করেছেন। তিন লিখেছেন, ‘আমার বন্ধু-বোন শেহতাজ মনিরা হাশেম তার বাবাকে হারিয়েছেন। তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’

জানা গেছে, শেহতাজের বাবার মরদেহ বর্তমানে ঢাকার শ্যামলীর নিজ বাসায় রাখা হয়েছে। আজ মঙ্গলবার বাদ জোহর বাসা সংলগ্ন একটি মসজিদে মো. আবুল হাশেম মিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রায়েরবাজার কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য