,

হ্যাকিংয়ের কবলে ব্রিটিশ সেনাবাহিনীর টুইটার-ইউটিউব অ্যাকাউন্ট

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের সামরিক বাহিনীর টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। পরে অবশ্য তা পুনরুদ্ধার করা হয়। তবে তার আগেই অ্যাকাউন্টের নাম পরিবর্তন এবং টুইটারে বেশ কয়েকটি রিটুইট করা হয়। এ ঘটনায় তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে ব্রিটিশ সেনাবাহিনী।

সোমবার বিবিসির খবরে বলা হয়, ইলন মাস্কের ছবি ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির ভিডিও ইউটিউব চ্যানেলে প্রচার করেছে হ্যাকাররা। টুইটার ফিড এনএফটি-এর সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি পোস্ট রিটুইট করতে দেখা গেছে। বিনিয়োগের জন্য এক ধরনের ইলেকট্রনিক আর্টওয়ার্ক এটি।

সেনাবাহিনী অ্যকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলছে যে তারা তথ্য সুরক্ষাকে ‘অত্যন্ত গুরুত্ব সহকারে’ নিয়েছে এবং সমস্যাটির সমাধান করছে। দুটি অ্যাকাউন্টই পুনরুদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, যদিও আমরা এখন সমস্যাটির সমাধান করেছি, তদন্ত চলছে এবং ঘটনাটি স্পষ্ট না হওয়া পর্যন্ত মন্তব্য করা অনুচিত হবে। তবে এ ঘটনার জন্য কারা দায়ী সেটি এখনো পরিষ্কার নয়।

অ্যাকাউন্ট পুনরুদ্ধারের পর ব্রিটিশ সেনাবাহিনী এক টুইট বার্তায় জানায়, ‘আমাদের ফিডে সাময়িক অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী। আমরা এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করব এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করবো। আমাদের অনুসরণ করার জন্য ধন্যবাদ এবং স্বাভাবিক পরিষেবা এখন আবার শুরু হবে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য