,

ঈদ স্পেশাল ডেজার্ট ম্যাংগো পান্না কোটা

news-image

ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে ঈদের আমেজ। ঘরনীরা এখন থেকেই ভাবা শুরু করে দিয়েছেন কি কি রাখবেন এবার ঈদের খাবারের তালিকায়। ঈদের খুশিকে আরও দিগুণ করে তোলার জন্য ঈদের ডেজার্টে রাখতে পারেন স্পেশাল ম্যাংগো পান্না কোটা।

আসুন জেনে নেই ম্যাংগো পান্না কোটার প্রস্তুত প্রণালী-

# ম্যাংগো পান্না কোটা তৈরি করার জন্য প্রয়োজন ১ কাপ আমের রস এবং জেলাটিন পাউডার। প্রথমেই একটি পাত্রে আমের রস এবং জেলাটিন পাউডার নিয়ে ১ মিনিট মাইক্রোওভেনে গরম করে নিন। এরপর চামচ দিয়ে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিন।

# এবার এই মিশ্রণটি কয়েকটি গ্লাসে ঢেলে ফ্রিজে কমপক্ষে ২ ঘন্টা ঠান্ডা হতে রাখুন।

# এখন একটি পাত্রে দুধ জ্বাল হতে দিন। এর সাথে জেলাটিন দিয়ে আরও ১০ মিনিট জ্বালান। জ্বাল করা হয়ে গেলে এর সাথে ১ কাপ চিনি এবং সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিন। দুধ চুলা থেকে নামানোর আগে ভ্যানিলা এসেন্স দিতে ভুলবেন না।

# এরপর দুধের মিশ্রণটির সাথে ২ কাপ ক্রিম ভাল করে মিশিয়ে নিন।

#এইবার ফ্রিজ থেকে আমের গ্লাসগুলো বের করে নিন। গ্লাসে দুধ ও ক্রিমের মিশ্রণটি ঢেলে দিন। এরপর গ্লাস গুলো আবারও ফ্রিজে ঠান্ডা হতে রাখুন ৩- ৪ ঘণ্টা। ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করুন। ব্যস এভাবেই কম সময়ে ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন ঈদের জন্য স্পেশাল ডেজার্ট ম্যাংগো পান্না কোটা।

ডেজার্টটি খেতে বেশ মজাদার এবং সুস্বাদু। যেহেতু আমের মৌসুম চলছে তাই ঈদে অতিথি আপ্যায়নের জন্য এই মজাদার ডেজার্ট আপনার ডেজার্টের তালিকায় রাখতে পারেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না