,

পদ্মা সেতুতে ঈদের আগে চালু হচ্ছে না মোটরসাইকেল

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চালুর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

রোববার (৩ জুন) মন্ত্রিসভা বৈঠকের পর সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি মন্ত্রিসভা বৈঠক হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলার বিষয়ে কী সিদ্ধান্ত- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা নিয়ে ওনারা (কর্তৃপক্ষ) কাজ করছেন। পদ্মাতে কৃত্রিম বৃদ্ধিমত্তার ক্যামেরা বসবে, স্পিডগানও বসানো হচ্ছে। এগুলো বসলে তারপর ওনারা সুবিধা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন, কী করা যায়।

ঈদের আগে চালু হতে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, ঈদের আগে হওয়া খুব ডিফিকাল্ট, আমার মনে হচ্ছে। ঈদের আগে মনে হয় না।

পদ্মা সেতুতে হাঁটলে আরও কঠোর শাস্তি

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মা ব্রিজে মানুষের হাটার কোননো স্কোপ নেই। কোনো ফুটপাত রাখা হয়নি। এখানে চলাফেরার কোনো সিস্টেমও নেই। নিচের রেলব্রিজে একটা ট্র্যাক রাখা হয়েছে। উপরে একটা সার্ভিস লেন আছে, দুই সাইডে। যখন মেইনটেন্যান্সের কাজ করবে, যারা করবেন তারা এসে তাদের গাড়িটা সাইডে রেখে ওই সার্ভিস লেনে চলাফেরা করতে হবে।

তিনি বলেন, উপরে যদি কেউ যায়, কেউ থামে, এরই মধ্যে পরশুদিন রাতেও আমাকে ফোন করেছে, তিন-চারজনকে তারা (আইনশৃঙ্খলা বাহিনী) ধরে নিয়ে গেছে। গাড়ির জরিমানা দিতে পারেনি, এগুলো কিন্তু আরও কঠোরভাবে দেখা হবে।

গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরদিন ২৬ জুন ভোর থেকে সব ধরনের যানবাহনের জন্য খুলে দেওয়া হয়েছে পদ্মা সেতু। এরপর সেতু পার হওয়া যানবাহনের মধ্যে মোটরসাইকেলের উপস্থিতি দেখা গেছে সবচেয়ে বেশি। ওই দিনই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে দুজন মারাত্মক আহত হন, পরে তারা হাসপাতালে মারা যান। পরে ২৭ জুন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য