রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যায় ক্ষতিগ্রস্ত তিস্তাপাড়ের বাসিন্দাদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাধাগ্রস্ত : পানি বৃদ্ধির শঙ্কায় আতঙ্ক

news-image

রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। গতকাল শনিবার সকাল ৬টায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী মানুষগুলো আবারও আতঙ্কে সময় পার করছেন। সেই সাথে নদী ভাঙ্গনের শঙ্কা করছেন তারা।

গত কয়েকদিনের ব্যবধানে একাধিকরার তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করায় অনেকের ভুট্টা, বাদাম, আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়। তারা নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল যখন তখনই আবার পানি বৃদ্ধির শঙ্কায় তারা আতঙ্কিত।

গঙ্গাচড়া উপজেলার ল²টারী ইউনিয়নের বাগেরহাট ইচলি এলাকার আজিজুল ইসলাম জানান, কদিন আগের বন্যায় তার ২০ বিঘা জমির ভুট্টা নষ্ট হয়েছে। মনে করেছিলাম ধারদেনা করে আমনের বীজ তলা করবেন। কিন্তু পানি বৃদ্ধি পাওয়ায় তার সেই স্বপ্ন বাধাগ্রস্ত হচ্ছে। তার মত অনেক কৃষকই ফসল হারিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করার সময় পানি বৃদ্ধিতে আতঙ্কিত হয়ে পড়েছেন।
একই এলাকার নূরুল ইসলাম বলেন, তার বাড়িতে এখনও পানিতে তলিয়ে আছে। এ অবস্থা চলতে থাকলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। বন্যায় রংপুর বিভাগের ৫ জেলায় রোপা ১৮ হাজার ৩৯৫ হেক্টর আমনের বীজতলাসহ অন্যান্য ফসল নিমজ্জিত হয়েছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার ভোরে তিস্তার ডালিয়া পয়েন্টে ৫২ দশমিক ৫৫ সেন্টিমিটারে প্রবাহিত হয়েছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, বর্ষা মৌসুমে তিস্তার পানি বাড়বে-কমবে এটাই স্বাভাবিক। তবে এখনও পানি বিপৎসীমার নিচে রয়েছে। তারপরেও আমরা সর্তকতা অবলম্বন করেছি।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের