,

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

news-image

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে আহসান মিয়া (৫) ও বায়েজিদ হোসেন (৪) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী গ্রামে এ ঘটনা ঘটে।

আহসান মিয়া উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ সমস গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং বায়েজিদ হোসেন খামার ধুবনী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আহসানকে সাথে নিয়ে বায়জিত বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে বায়েজিদ পুকুরের মাঝখানে ডুবে যায়। আহসান তাকে বাঁচাতে গেলে উভয়েই পানিতে ডুবে যায়। এ সময় অন্য শিশুরা চিৎকার করলে পরিবারের সদস্যরা এসে পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে।

শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে বাড়ির সবার অজান্তে পুকুরে নামে শিশুরা। এতে তারা পানিতে ডুবে মারা যায়। পরে পরিবারের সদস্যরা পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না আসায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ নিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না