,

আ’লীগ মনোনীত প্রার্থীদের ভরাডুবি ॥ জয়ী বিদ্রোহী প্রার্থীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদে মহিলা সংরক্ষিত আসনে আজ সোমবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগ মনোনীত ৩ প্রার্থীর পরাজয় হয়েছে। তবে জয়ী হয়েছে দলের বিদ্রোহী প্রার্থীদের। নির্বাচনে জয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থী আশুগঞ্জ ও চরচারতলা ইউনিয়নের সম্বনিত আসনে সেলিনা আক্তার ফাতেমা। আড়াইসিধা, লালপুর, শরীফপুর ও তারুয়া ইউনিয়নে সম্বনিত আসনে শিউলী মুর্শেদ ও দুর্গাপুর ও তালশহর পশ্চিম ইউনিয়নে আসনে আম্বিয়া খাতুন বিজয়ী হয়েছেন।
এদিকে আওয়ামীলীগ মনোনীত ৩ প্রার্থী মাসুদা বেগম,শারমিন বেগম ও সেলিনা আক্তার স্বপ্না বেগম’র পরাজয় হয়েছে। সংরক্ষিত ৩টি আসনের জন্য নির্বাচনে মোট ৮জন প্রার্থী লড়াই করেন। উপজেলার ৮টি ইউনিয়নের মোট ২৪ জন মহিলা ইউপি সদস্যই ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার ও আশুগঞ্জ উপজেলা কৃষি অফিসার তৌফিক আহম্মেদ খান ফলাফল ঘোষনা করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বিপ কুমার সিংহ উপস্থিত ছিলেন।


 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা