,

হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মক্কায় মোসা. ফাতেমা বেগম (৫৯) নামে ওই নারীর মৃত্যু হয়। তার বাড়ি ঢাকার সাঁতারকুলে। পাসপোর্ট নম্বর-EE0382843। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে হজযাত্রা শুরুর পর থেকে মোট আটজন বাংলাদেশির মৃত্যু হলো। তার মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী।

অন্যদিকে, হজ ফ্লাইট শুরু হওয়ার পর মঙ্গলবার (২৮ জুন) পর্যন্ত সৌদি আরবে গেছেন ৪৮ হাজার ১৭১ জন হজযাত্রী। এ পর্যন্ত ১৩৩টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদিতে যান। গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়।

আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার ১১৫ জন। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন।

সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য