,

একাকিত্ব সইতে না পেরে গলায় ফাঁস নিলেন শিক্ষক!

news-image

নিজস্ব প্রতিবেদক : এক বছর আগে বাবা-মা মারা যায়। তারও ছয় বছর আগে স্ত্রীর সঙ্গে ডিভোর্স। ক্রমাগত ভেঙে পড়েছিলেন তিনি। আর সইতে পারেননি একাকিত্ব। শেষ পর্যন্ত সুইসাইড নোট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় চট্টোপাধ্যায় (৪৮)।

আজ বুধবার দুপুর দেড়টায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগরের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত জয় পটিয়া উপজেলার ছনপাড়া ইউনিয়নের মটপাড়া এলাকার শাণি প্রিয় চট্টোপাধ্যায়ের ছেলে। আত্মহত্যার আগে তিনি তার ডায়েরিতে সুইসাইড নোট লিখে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, উপজেলার চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন জয় চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ২০২১ সালে তার বাবা-মা মারা যান। এর আগে ২০১৫ সালে স্ত্রীর সঙ্গে ডিভোর্স হওয়ায় তিনি নিঃসঙ্গ জীবনযাপন করতেন।

মৃত শিক্ষকের বাসার গৃহকর্মী বিবি বানু বলেন, স্যার আজ স্কুলে যাননি। সকাল এসে নাশতা বানিয়ে দিয়েছিলাম। পরে বেলা ১১টায় দুপুরের খাবার তৈরি করে দিতে আসলে দরজা বন্ধ পাই। অনেকক্ষণ দরজা ধাক্কা দেওয়ার পরেও না খুললে বিষয়টি প্রতিবেশীদের জানাই।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুপুরে প্রধান শিক্ষক জয় চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, জয় চট্টোপাধ্যায়ের ঘরে একটি ডায়েরিতে সুইসাইড নোট পাওয়া গেছে। সেখানে বিভিন্ন দেনাসহ, মানসিক টানাপোড়েন ও একাকিত্বের কথা উল্লেখ রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য