,

৪১৯ হজযাত্রী নিয়ে ছেড়ে গেছে সিলেটের প্রথম ফ্লাইট

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে প্রথম ফ্লাইট ছেড়ে গেছে। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সরাসরি জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। তার আগে হজযাত্রীরা ইহরামের কাপড় পরে বিমানে ওঠেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিন্যান্স ডিরেক্টর নওশাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ৩০ জুন সিলেট থেকে হজের দ্বিতীয় ফ্লাইটটি যাবে।

জানা গেছে, বাংলাদেশ থেকে এবারের হজের প্রথম ফ্লাইট সৌদি আরবে যায় গত ৫ জুন। সেদিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১০ জন। সিলেট থেকে হজের দুটি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে। যে ফ্লাইট দুটিতে শুধু হজযাত্রীই থাকবেন। দুটি ফ্লাইটই সিলেট থেকে সরাসরি জেদ্দায় যাবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য