,

পদ্মা সেতুতে টিকটক ভিডিও, গুনতে হলো জরিমানা

news-image

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে টিকটক ভিডিও নির্মাণের দায়ে এক গাড়িচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসন পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ ও প্রবাসী কল্যাণ শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর।

আজ ‍দুপুরে ফখরুল আলম নামের ওই গাড়িচালককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি তার বন্ধুদের সঙ্গে পদ্মা সেতুতে এসেছিলেন।

জরিমানার শিকার ফখরুল আলম বলেন, ‘আমরা বন্ধুরা গাড়ির থেকে নেমে গান করছিলাম, আনন্দ করছিলাম। আমরা জানি না এখানে গাড়ি পার্ক করা নিষেধ।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর বলেন, ‘সেতু চালুর প্রথম দিনেই নানা ঘটনার কারণে সেতুতে সুচারুরূপে যান চলাচল ও রক্ষণাবেক্ষণে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আরও পাঁচটি বাহনকে সর্তক করা হয়েছে।’

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, রবিবার এর ফলে একটা সড়ক দুর্ঘটনাও ঘটেছে। তার ফলে সেতু কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে, প্রজ্ঞাপন জারি করেছে।এর ফলে কিন্তু আজকে সেতুতে মোটরসাইকেল উঠতে পারছে না। আমরা দেখেছি, বিভিন্ন ধরনের গাড়ি এমনকি অ্যাম্বুলেন্স নিয়ে কিন্তু মানুষ সেতুর ওপর উঠে মাঝখানে চলে যাচ্ছে এবং নানা নিয়মবিরোধী কার্যক্রম করছে। এর ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’

ফখরুলকে জরিমানার বিষয়ে এ নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘আমরা জেলা প্রশাসকের পক্ষ থেকে এসেছি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছি।এখানে এসে আমরা একটা টিমকে টিকটক করতে দেখেছি। তারা অপ্রয়োজনে এখানে ভিড় করছিল। অপরাধীরা তাদের ভুল বুঝতে পেরে দোষ স্বীকার করেছে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না