,

পদ্মা সেতুর নাট খোলা টিকটকারের বাড়িতে হামলা-ভাঙচুর

news-image

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুর নাট খুলে টিকটক ভিডিও বানানোর অভিযোগে গ্রেফতার বায়েজিদ তালহার গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকেল ৪টার দিকে পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়নের তেলিখালী গ্রামে এ হামলা চালানো হয়।

বায়েজিদের ভাবি খাদিজা বেগম জানান, ১০-১২টি মোটরবাইকযোগে ২০-২৫ জন সশস্ত্র যুবক বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা রামদা, দা, কুড়াল দিয়ে ঘরের সামনের এবং পশ্চিম পাশের টিনের বেড়া কুপিয়ে ভাঙচুর করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা ঘরে ঢুকে মালামাল তছনছ করে। সন্ত্রাসীদের হাতে দেশীয় অস্ত্র দেখে তিনি পাশের ঘরে গিয়ে আশ্রয় নেন।

স্থানীয়রা জানান, হঠাৎ করে টিন ভাঙচুর ও কোপানোর শব্দ শুনতে পান তারা। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ২০-২৫ বছর বয়সী কয়েকজন অপরিচিত যুবক ঘরের টিন ভাঙচুর করছে। কিছুক্ষণ ভাঙচুর করে আবার তারা মোটরসাইকেলে চলে যায়। ধারণা করা হচ্ছে, তারা পটুয়াখালী থেকে এসেছে। হামলাকারীরা ছাত্রলীগের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন বলে তারা জানিয়েছেন।

পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক (এসআই) ছলিমুর রহমান বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান নির্দেশে ঘটনাস্থলে এসে তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। দুর্বৃত্তরা ঘরের টিন কুপিয়েছে, কিছু মালামাল ভাঙচুর করেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

বায়েজিদ উপজেলার তেলিখালী গ্রামের আলাউদ্দিন মৃধার ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিন ভাইয়ের মধ্যে বায়েজিদ ছোট। বড় ভাই আহমেদ আলী খুলনায় চাকরি করেন। মেজ ভাই সোহাগ মৃধা ঢাকায় চাকরি করেন। বাড়িতে সন্তানদের নিয়ে সোহাগের স্ত্রী খাদিজা আক্তার বসবাস করছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য