,

এই বর্ষায় বানিয়ে ফেলুন মালাই ইলিশ

news-image

নিউজ ডেস্ক : বর্ষাকাল মানেই ইলিশ মাছ। ভাপা ইলিশি, সর্ষে ইলিশ, বেগুন আলু দিয়ে পাতলা ইলিশের ঝোল— গোটা বর্ষাকাল জুড়েই বাঙালির পাতে যেন ইলিশ উৎসব চলে। ইলিশ দিয়ে তৈরি নানা ধরনের বাঙালিয়ানা পদের তালিকায় নতুন কিছু যুক্ত করতে এই বর্ষায় বানিয়ে ফেলুন মালাই ইলিশ। রইল প্রণালী।
উপকরণ

ইলিশ মাছের টুকরো: ৫টি

পেঁয়াজ বাটা: আধ কাপ

চেরা কাঁচা মরিচ: ৫টি

ছোট এলাচ: ৫টি

আদা বাটা: ২ চা চামচ

নারকেলের দুধ: ১ কাপ

পোস্ত বাটা: ২ চা চামচ

কাজু বাটা: ২ চা চামচ

ফ্রেশ ক্রিম: ৪ চা চামচ

ঘি: ২ চা চামচ

লবন: স্বাদ মতো

সাদা তেল: পরিমাণ মতো

প্রণালী

ইলিশ মাছ ভাল করে ধুয়ে লবন ও লেবুর রস মাখিয়ে ম্যারিনেট করে রাখুন।

এ বার কড়াইতে ২ চামচ তেল এবং ২ চামচ ঘি গরম করে তাতে পেঁয়াজ বাটা, আদা বাটা, ছোট এলাচ দিয়ে কিছু ক্ষণ নাড়াচাড়া করতে থাকুন।

মিনিট দুয়েক পর নারকেলের দুধ, ছোট এলাচ, পোস্ত বাটা, কাজু বাটা কড়াইয়ে দিয়ে ভাল করে কষাতে থাকুন।

মশলা থেকে তেল ছেড়ে এলে সাবধানে মাছগুলি একে একে দিয়ে দিন। খুন্তি দিয়ে হালকা হাতে মাছের দু’দিকেই মশলা মাখিয়ে নিয়ে অল্প পানি ঢেলে দিন।

ঝোল ফুটে মাখো মাখো হয়ে এলে উপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে নামিয়ে নিন মালাই ইলিশ। গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে ইলিশের এই পদ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না