,

যুক্তরাষ্ট্রের সিনেটে বন্দুক নিয়ন্ত্রণ বিল পাস

news-image

অনলাইন ডেস্ক : একের পর এক বন্দুক হামলার ঘটনায় দাবির মুখে যুক্তরাষ্ট্রের সিনেটে বন্দুক নিয়ন্ত্রণ বিল পাস হয়েছে। মোট ৬৫ ভোটের মধ্যে ৩৩ ভোটে বিলটি পাস হয়। বিল পাসে কংগ্রেসের উচ্চকক্ষে ডেমোক্রেটদের সঙ্গে যোগ দেন ১৫ জন রিপাবলিকান। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি বন্দুক হামলার ঘটনা বেড়ে গেছে। গত মাসে নিউইয়র্কের বাফেলোর একটি সুপারমার্কেটে, টেক্সাসের উভালদে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় অন্তত ৩১ জন নিহত হওয়ার পর নড়েচড়ে বসে মার্কিন প্রশাসন।

নতুন বিল অনুযায়ী, ২১ বছরের কম বয়সী ক্রেতাদের জন্য কঠোরভাবে পূর্বের রেকর্ড খতিয়ে দেখা হবে। মানসিক স্বাস্থ্য প্রোগ্রাম ও স্কুল নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য ফেডারেল অর্থায়নে ব্যয় হবে ১৫ বিলিয়ন ডলার।

প্রেসিডেন্ট বাইডেন বিলটিতে স্বাক্ষর করার আগে হাউজ অব রিপ্রেজেন্টেটিভে অনুমোদন পেতে হবে। আগামী কয়েক দিনের মধ্যে তা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য