বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করার আগে যে ৭টি বিষয়ে নিশ্চিত না হলে বিপদে পড়বেন আপনি নিজেই!

news-image

লাইফস্টাইল ডেস্কবিয়ে পারিবারিক হোক বা প্রেমের, বিয়ে নামক এই সম্পর্কটি কিন্তু আজীবনের। ডিভোর্স শুনতে যতই সহজ মনে হোক না কেন, এটি আসলে মারাত্মক কঠিন একটি ব্যাপার। আর তাই, বিয়ে করার আগে অবশ্যই জেনে-বুঝে, যাচাই করে করা উচিত। কেননা বিয়ে মানে কেবল একটি মানুষের সাথে নিজের জীবন ভাগ করা নয়, বরং তার সাথে নিজের পরিবার-শরীর-ভবিষ্যৎকে ভাগ করা। তাই কিছু ব্যাপারে নিশ্চিত না হয়ে মোটেও বিয়ে করবেন না।

১) তিনি আপনাকে চান নাকি আপনার রূপ/টাকাকে?
বিয়ের আগে এটা অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন যে তিনি আসলে কেন আপনাকে বিয়ে করছেন? তিনি কি আপনার রূপে পাগল হয়ে বা আপনার টাকার মোহে আপনাকে বিয়ে করতে চলেছেন? যদি উত্তর হ্যাঁ হয়, জেনে নেবেন যে এমন মানুষের সাথে জীবনেও সুখী হবেন না আপনি আর জীবনেও তার কাছ থেকে ভালোবাসা পাবেন না।

২) আপনাদের পরিবার কেমন?
বিয়ে মানে দুটি মানুষের মিলন, কিন্তু তার চাইতেও বর বিষয় হচ্ছে পরিবার। আপনারা পরস্পরকে যতই ভালোবাসেন না কেন, পরিবার যদি ভালো না হয় তাহলে বেশিদিন শান্তিতে বাস করতে পারবেন না। এক পরিবারের কারণেই বহু সংসার ভেঙে যায়। তাই বিয়ের আগেই যাচাই করে নেবেন যে আপনাদের দুজনের পরিবার কেমন এবং তাঁদের সাথে আপনাদের মিলবে কিনা।

৩) বিয়ের পর উপার্জনের উৎস
টাকা দেখে বিয়ে করা যেমন বাজে কাজ, একই ভাবে বিয়ের আগে উপার্জনের উৎস সম্পর্কে নিশ্চিত না হয়েই বিয়ে করে ফেলাটা বোকামি। আগে ভালো মত ভেবে দেখুন বিয়ের পর আপনাদের সংসার চলবে কীভাবে। একই সাথে হবু স্বামী/স্ত্রী কোন অন্যায় কর্মে যুক্ত আছেন কিনা সেটাও যাচাই করে নিন।

৪) হবু বর/বউয়ের চরিত্র সম্পর্কে আপনি নিশ্চিত তো?
জীবনসঙ্গীর চরিত্র সম্পর্কে নিঃসন্দেহ না হয়ে বিয়ে করতে যাবেন না। মনের মাঝে একটুও খুঁতখুঁতানি না রেখে বিয়েতে হ্যাঁ বলুন।

৫) অসুখ বিসুখের ইতিহাস
পরিবারে কোন জেনেটিক রোগ বা মানসিক সমস্যার ইতিহাস আছে কিনা সেটা অবশ্যই ভালো করে জেনে নেবেন। একই সাথে সবচাইতে ভালো হয় বিয়ের আগে রক্ত পরীক্ষা সহ একটি সম্পূর্ণ চেকাপ দুজনেই করিয়ে নিলে। এতে ভবিষ্যতের অনেক অনাকাঙ্ক্ষিত সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।

৬) দুজনের চাওয়া-পাওয়া
কেবল বিয়ে করলেই তো হবে না, মিলতে হবে দুজনের ভবিষ্যৎ পরিকল্পনাও। জীবন থেকে আপনারা কী চান, কীভাবে চান নিজেদের ভবিষ্যৎ ইত্যাদি বিয়ের আগেই নিশ্চিত হয়ে নিন।

৭) অবশ্যই যাচাই করতে হবে বন্ধু-বান্ধবকে
একজন মানুষ সম্পর্কে অনেক কিছু জানা যায় কেবল মাত্র তার বন্ধু বান্ধবের পরিধিকে দেখে।তাই বিয়ের আগে জীবনসঙ্গীর বন্ধু বান্ধবকে অবশ্যই যাচাই করে নেবেন আর তাতেই মানুষটা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। যে মানুষের বন্ধুরা ভালো নয়, তিনি নিজেও যে ভালো মানুষ নন এটা জেনে রাখুন।

ছবি- জনপ্রিয় দুই তারকা মেহজাবিন ও নিশো

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা