,

টাকার মান আরও কমলো

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে আবারো বেড়েছে ডলারের দাম। এর ফলে টাকার মান কমেছে আরো ১০ পয়সা। আজ মঙ্গলবার প্রতি ডলার ৯২ টাকা ৯০ পয়সা দরে বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার ডলারের দর ছিল ৯২ টাকা ৮০ পয়সা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত দুই মাসের ব্যবধানে ডলারের দাম ১০ দফা বাড়ানো হয়েছে। আর এই সময়ে টাকার মান কমেছে ৬ টাকা ৭০ পয়সা। এখন আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কিনতে খরচ করতে হবে ৯২ টাকা ৯০ পয়সা। নিয়ম অনুযায়ী এটাই ডলারের আনুষ্ঠানিক দর।

এর আগে গত মাসে ডলারের দাম বেড়ে খোলাবাজারে ১০২ টাকা ছাড়িয়ে রেকর্ড গড়েছিল। পরে কিছুটা কমে বর্তমানে খোলাবাজারে ৯৭ থেকে ৯৯ টাকায় ডলার বেচাকেনা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২০ সালের জুলাই থেকে গত বছরের আগস্ট পর্যন্ত আন্তব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল ছিল। কিন্তু এরপর থেকে বড় ধরনের আমদানি ব্যয় পরিশোধ করতে গিয়ে ডলারের সংকট শুরু হয়, যা এখনো অব্যাহত আছে।

গত ২৯ মে বাংলাদেশ ব্যাংক আন্তব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৮৯ টাকা বেঁধে দেয়। ২ জুন আরো ৯০ পয়সা বাড়িয়ে ডলার দাম ৮৯ টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হয়। ১৫ জুন ডলার দাম ছিল ৯২ টাকা ৮০ পয়সা। আজ মঙ্গলবার ডলার প্রতি দাম বেড়ে ৯২ টাকা ৯০ পয়সায় বিক্রি হয়েছে, যা ডলারের দামের সর্বোচ্চ রেকর্ড।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য