,

৬৫ বারের মতো পেছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১ বিলিয়ন ডলার রিজার্ভ চুরির ঘটনায় আগামী ১৭ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। আজ মঙ্গলবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা দিতে ব্যর্থ হওয়ায় সিআইডির সহকারী সুপারিন্টেনডেন্ট ও মামলার তদন্ত কর্মকর্তা রায়হান উদ্দিন খানকে এ আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরাফাতুল রাকিব। এ নিয়ে এই মামলায় তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় ৬৫ বারের মতো পেছালো।

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে সুইফট ম্যাসেজিং নেটওয়ার্ক ব্যবহার করে নিউইয়র্ক ফেড থেকে বাংলাদেশ ব্যাংকের প্রায় এক বিলিয়ন ডলার সরানোর অনুরোধ জানায় হ্যাকাররা। নিউইয়র্ক ফেড বেশির ভাগ অনুরোধ অগ্রাহ্য করলেও ফিলিপাইনের একটি ব্যাংকে ৮১ মিলিয়ন ডলার প্রেরণ করে। পরে এই অর্থ তুলে দেশটির ক্যাসিনোগুলোর মাধ্যমে উধাও করে ফেলা হয়।

বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক (হিসাব ও বাজেটিং) জোবায়ের বিন হুদা ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।

এ পর্যন্ত বাংলাদেশ আরসিবিসি থেকে ১৫ মিলিয়ন ডলার ও শ্রীলঙ্কার একটি ব্যাংকে পাঠানো আরও ২০ মিলিয়ন ডলার উদ্ধার করেছে। চলতি বছরের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক রিজাল ব্যাংকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে চুরি হওয়া ৬৬ মিলিয়ন ডলার উদ্ধারের জন্য মামলা করে।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এএফবিআই এই সাইবার চুরি নিয়ে আন্তর্জাতিক তদন্ত চালাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য