,

জীবনের ঝুঁকি রয়েছে জানিয়ে কলকাতা পুলিশের কাছে সময় চাইলেন নূপুর শর্মা

news-image

অনলাইন ডেস্ক : মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাময়িক বহিষ্কৃত মুখপাত্র আজ সোমবার কলকাতা পুলিশের কাছে হাজিরা দেননি। জীবনের ঝুঁকি রয়েছে বলে জানিয়ে তিনি কলকাতা পুলিশের কাছে চার সপ্তাহ সময় চেয়েছে।

একটি সংবাদ সংস্থার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, সময় চেয়ে কলকাতা পুলিশকে একটি ইমেইল পাঠিয়েছেন নূপুর। সেই ইমেইলে তিনি চার সপ্তাহ পরে কলকাতা মেট্রোপলিটন পুলিশেরন নারকেলডাঙা থানায় হাজিরা দিতে পারবেন বলে জানিয়েছেন। তবে পুলিশের পক্ষে তাকে পরবর্তী কোনো দিনক্ষণ জানানো হয়েছে কি না, তা জানা যায়নি।

মুহাম্মদ (সা.)-কে নূপুরের বিতর্কিত মন্তব্যের পরে ভারতসহ বিশ্বের নানা প্রান্তে বিক্ষোভ হয়। পশ্চিমবঙ্গেও এর জেরে বিক্ষোভ করা হয়। পরে কলকাতার নারকেলডাঙা থানা অভিযোগে করেন এক ব্যক্তি। সে অভিযোগে নূপুরকে আজ সোমবারের মধ্যে সশরীরে হাজিরা দিতে বলেছিল কলকাতা পুলিশ। সেই হাজিরাই পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন নূপুর।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য