,

দেখা মিলল অনন্ত’র ১০০ কোটি টাকার সিনেমার ঝলক

news-image

বিনোদন প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গতকাল রোববার রাতে প্রকাশ হয়েছে অনন্ত জলিলের ১০০ কোটি টাকার বেশি বাজেটের সিনেমা ‘দিন : দ্য ডে’র ট্রেলার। অবমুক্তের পর এটি দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন ভক্ত ও দর্শকরা। তার প্রমাণ পাওয়া গেছে ভিডিওর কমেন্টস বক্সে।

অনেকেই করেছেন প্রশংসা। সোয়া তিন মিনিটের এ ট্রেলারের বেশির ভাগ অংশজুড়ে আছেন অনন্ত। রয়েছে, আকাশ ও স্থলপথে নানা আক্রমণের ব্যয়বহুল দৃশ্য।

সিনেমাতে একজন চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে দেখা যাবে এই চিত্রনায়ককে। এতে আন্তর্জাতিক সংস্থার পুলিশ অফিসার হিসেবে সামনে আসবেন তিনি। তার বিপরীতে আছেন বর্ষাকে। ট্রেলারেই জানানো হয়, সিনেমাটি আসছে কোরবানির ঈদে।

‘দিন : দ্য ডে’ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। অনন্ত-বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন ইরান ও লেবাননের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। বাংলাদেশ ছাড়াও ‘দিন : দ্য ডে’র শুটিং হয়েছে ইরান, তুরস্ক ও আফগানিস্তানের বিভিন্ন লোকেশনে। প্রায় দুই বছর ধরে নির্মাণ করা হয়েছে সিনেমাটি।

অনন্ত জানান, ঈদুল আজহায় ‘দিন : দ্য ডে’ মুক্তি পাচ্ছে। সিনেমাটি পাঁচটি ভাষায় ৮০টি দেশে মুক্তি দেওয়া হবে। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এটি।

যৌথ প্রযোজনার এই সিনেমায় অভিনয় করেছেন- অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগরসহ অনেকে। এ ছাড়াও ইরান-লেবাননসহ বেশ কয়েকটি দেশের প্রথম কাতারের তারকারা এতে যুক্ত আছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য