,

৩২ বছর বয়সেই ১০টি জেটের মালিক ‘অদম্য’ কণিকা

news-image

অনলাইন ডেস্ক : কণিকা তেকরিওয়াল। দশটি প্রাইভেট জেটের মালিক হয়েছেন মাত্র ৩২ বছর বয়সে। এমন অসম্ভবকে সম্ভব করেছেন ভারতের প্রথম প্রাইভেট জেট ভাড়া দেওয়ার সংস্থা ‘জেট সেট গো ‘-এর মালিক কণিকা।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমসে এই খবর প্রকাশিত হয়েছে।

ইংল্যান্ডের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমবিএ করা কণিকা বেড়ে উঠেছেন ভোপালের মারওয়ারি পরিবারে। ব্যবসা তার রক্তে। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল নিজে কিছু করার। ভালো লাগত উড়োজাহাজ। মাথায় ঘুরছে নিজে কিছু শুরু করার পরিকল্পনা। ঠিক তখনই ধরা পড়ে মরণব্যাধি ক্যানসার।

২০১২ সাল, কণিকার বয়স তখন মাত্র ২২ বছর। তবে অসুস্থতা লুকিয়ে না রেখে, তা নিয়ে মন খুলে কথা বলতেন। এতে মনোবল অনেকটাই বেড়েছিল।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, ৯ মাস ধরে কেমোথেরাপি চলেছিল। যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়াতে পারতেন না। কিন্তু হাল ছাড়েননি। ২০১৩ সালে এক বছর পর ক্যানসারকে জয় করে নতুন উদ্যমে মাঠে নামেন কণিকা।

‘জেট সেট গো’-এর সেই পথ চলা শুরু। ভারতের প্রথম ‘আকাশ ট্যাক্সি’ বলা যেতে পারে একে। ট্যাক্সি, ওলা, উবারের মতোই ভাড়া করা যায় এই জেট প্লেন। মুম্বাই, বেঙ্গালুরু, দিল্লি ছাড়াও দেশের সীমানার বাইরে নিউইয়র্ক, দুবাইয়ে যাওয়ার ক্ষেত্রেও এর পরিষেবা পাওয়া যাবে।

২০১৬ সালে ফোর্বসের অনূর্ধ্ব ৩০-এর তালিকায় নাম এসেছিল এই অদম্য তরুণীর। বিবিসির উদ্যমী নারীর তালিকায় তিনি ছিলেন সাত নম্বরে। পেয়েছেন ভারতের জাতীয় উদ্যোক্তা পুরস্কার।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য